গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দেবোত্তর রামনাথপুর গ্রামে ঘাসফুল দেওয়ার প্রলো'ভনে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধ'র্ষণের খবর পাওয়া গেছে। আ'শঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান চলাকালে সুযোগ বুঝে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত রাজু মিয়া (৩০)। সেখানে ধ'র্ষণের ফলে অতিরিক্ত র'ক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়ায় রেফার করা হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর শিবলী কায়েস জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।