বন্ধ করুন
মাদকসহ গ্রেফতার রাবি ছাত্রদল নেতা হাসিবুল কারাগারে
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মাদকসহ গ্রেফতার রাবি ছাত্রদল নেতা হাসিবুল কারাগারে

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
মাদকসহ গ্রেফতার রাবি ছাত্রদল নেতা হাসিবুল কারাগারে
মাদকসহ গ্রেফতার রাবি ছাত্রদল নেতা হাসিবুল কারাগারে
Featured Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে তাকে আদালতে পাঠানো হলে বিকালে বিচারকের নির্দেশে কারাগারে নেওয়া হয়।

গ্রেফতার হাসিবুল রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৭ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিবুলকে সকালে আদালতে তোলা হলে বিকালে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক মামলা করেছে এবং দেশের প্রচলিত আইনে আদালত তাকে শাস্তি দেবেন।