বন্ধ করুন
সাভারে অব্যবহৃত ভবন দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে অব্যবহৃত ভবন দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে অব্যবহৃত ভবন দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সাভারে অব্যবহৃত ভবন দ্রুত চালুর নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
Featured Image

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। শনিবার দুপুরে সাভারে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে সাভারের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ২০২২ সালে জনগণের টাকায় নির্মিত দৃষ্টিনন্দন এই ভবনে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এটি চালুর নির্দেশ দেন।

ড. এম এ মুহিত বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে কেবল অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ সেবা পাবেন না। এ কারণে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত চিকিৎসকদের ধাপে ধাপে হেলথ ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও জানান, এই ইনস্টিটিউট থেকে ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা প্রশিক্ষণ পাবেন। স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে সেবার মান বাড়িয়ে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তুলতে সরকার কাজ করছে।