বন্ধ করুন
সাভারে বোমা উদ্ধার নিয়ে জামায়াত নেতা মিলনের উদ্বেগ: ‘জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কি না’ প্রশ্ন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে বোমা উদ্ধার নিয়ে জামায়াত নেতা মিলনের উদ্বেগ: ‘জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কি না’ প্রশ্ন

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে বোমা উদ্ধার নিয়ে জামায়াত নেতা মিলনের উদ্বেগ: ‘জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কি না’ প্রশ্ন
সাভারে বোমা উদ্ধার নিয়ে জামায়াত নেতা মিলনের উদ্বেগ: ‘জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা কি না’ প্রশ্ন
Featured Image

দেশে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এটি জনদৃষ্টি অন্যদিকে ঘোরানোর কোনো চেষ্টা কি না—তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ পরিস্থিতিতে সরকারের নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন তিনি।

​শনিবার বিকেলে সাভারের মামুন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মাননা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​বক্তব্যে সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হলে দেশকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক হিসেবে গড়ে তুলতে হবে।" অবিলম্বে 'জুলাই সনদ' বাস্তবায়নের জোর দাবি জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষেত্র থেকে দলীয়করণ দূর করতে হবে এবং প্রশাসনকে কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া স্বাধীন ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে দিতে হবে। ​ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ শহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম ও হাসান মাহবুবুর মাস্টার।