বন্ধ করুন
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চরভাগায় র‌্যালি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চরভাগায় র‌্যালি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চরভাগায় র‌্যালি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চরভাগায় র‌্যালি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত
Featured Image

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরভাগায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ শেষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চরভাগার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে গৌরঙ্গবাজার লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও অসমাপ্ত কাজ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-সখিপুরের গণমানুষের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবো।

এ সময় বক্তারা নিজ নিজ এলাকায় মাদক, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক বকাউল, বিএনপি নেতা বাসেদ চোকদার, চরভাগা ইউনিয়ন বিএনপির নেতা শরিফ সরদার ও সেলিম বকাউল, চরভাগা  ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ইকবাল হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলামীন দেওয়ান ও আয়ূব আলী হাওলাদার, চরভাগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মাঝি এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গনি হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।