বন্ধ করুন
চিকিৎসার অভাবে যেন কারও প্রাণ না যায়: মাহবুবের রহমান শামীম
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চিকিৎসার অভাবে যেন কারও প্রাণ না যায়: মাহবুবের রহমান শামীম


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
চিকিৎসার অভাবে যেন কারও প্রাণ না যায়: মাহবুবের রহমান শামীম
চিকিৎসার অভাবে যেন কারও প্রাণ না যায়: মাহবুবের রহমান শামীম
Featured Image

চিকিৎসার অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে এবং কোনো প্রসূতি মা কিংবা নবজাতকের মৃত্যু না হয়, এমন আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাহবুবের রহমান শামীম। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতাধীন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মাহবুবের রহমান শামীম বলেন, সবার জন্য সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করে এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। রেড ক্রিসেন্টের মূল লক্ষ্যই হচ্ছে দুর্যোগ ও সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো।

হাসপাতালের অতীত সেবার মান তুলে ধরে তিনি বলেন, একসময় প্রতিষ্ঠানটির সেবার মান অনেক সরকারি হাসপাতালের চেয়েও প্রশংসনীয় ছিল। সেই হারিয়ে যাওয়া গুণগত মান আবারও ফিরিয়ে আনতে চিকিৎসক ও কর্মচারীদের কাজ করতে হবে। চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু আন্দরকিল্লা এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হলে চিকিৎসার জন্য সাধারণ মানুষকে অন্যত্র ছুটতে হবে না।

সেবার মানের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না উল্লেখ করে তিনি হাসপাতালটিকে আরও আধুনিক ও জনবান্ধব করার আশ্বাস দেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবর, ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজনসহ অন্যরা উপস্থিত ছিলেন।