প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থাকছে দেশি-বিদেশি বিভিন্ন ক্রীড়া আসরের সরাসরি সম্প্রচার। ক্রিকেট ও ফুটবলের নানা রোমাঞ্চকর লড়াই উপভোগ করতে চোখ রাখতে পারেন টিভি পর্দায়।
ক্রিকেটে আজ সকাল ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১ ও ট্যাপম্যাড। এছাড়া সকাল ১০টা ৩০ মিনিট থেকে শ্রীলঙ্কা ও ভারতের প্রথম টেস্টের প্রথম দিনের ম্যাচ সরাসরি দেখাবে সনি টেন-১।
অন্যদিকে বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে ফুটসাল লিগের খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস এবং দেখা যাবে ইউটিউবেও।