বন্ধ করুন
বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫
বিএনপি নেতার নেতৃত্বে কৃষক দল নেতার বাড়িতে হামলা, নারীসহ আহত ৫
Featured Image আড়াইহাজারে পূর্ববিরোধের জেরে ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব ইউনিয়ন কৃষক দল সদস্য সচিব বেলায়েত হোসেনের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। একই সঙ্গে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী আমির হোসেন। এ ঘটনায় আহত লাকি ও রাহিমাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।কৃষক দল নেতা বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শাহজাহান, নুর মোহাম্মদসহ কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এ নিয়ে গত মঙ্গলবার প্রথমে বিএনপি নেতা শাহজাহানের লোকজন আমার ভাই দেলোয়ারকে মারধর করে। এরপর তাকেই মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়।এ সুযোগে শুক্রবার বেলা ১১টায় মাহমুদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজাহান শিকারীর নেতৃত্ব দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব বেলায়েত, তার ভাই আমির হোসেন ও দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর এবং স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় নারীসহ পাঁচজন আহত হন।বিএনপি নেতা শাহজাহান শিকারী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।