বন্ধ করুন
গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ প্রিন্ট:
গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ
গণহত্যার আসামিদের ফিরিয়ে আনার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক নয়: আসিফ মাহমুদ
Featured Image

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনা এবং বিচার নিশ্চিত করার আগে ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, গণহত্যার আসামিদের আগে বাংলাদেশে ফিরিয়ে আনেন, তাদের ফাঁসির রায় কার্যকর করেন এবং বিচার নিশ্চিত করেন। তারপর ভারতের সঙ্গে সুসম্পর্ক হতে পারে।

তিনি বলেন, এনসিপি মনে করে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনও ভারতের আশ্রয়ে আছে, যারা ভারতের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে সাক্ষাৎকার ও প্রেস ব্রিফিং করে যাচ্ছে এবং সবশেষ ওসমান হাদির হত্যাকারীসহ যারা ভারতে বন্দি অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, তবে এটি এই দেশের জনগণের সঙ্গে গাদ্দারি হবে।

তার মতে, যারা এত দিন এ দেশে ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল এবং যারা এখনও সেই গণ-হত্যাকারীদের সহযোগিতা করে যাচ্ছে, তাদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কোনো ধরনের সুসম্পর্ক প্রতিষ্ঠা হতে পারে না