বন্ধ করুন
বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: রোমে জেমস
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: রোমে জেমস

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: রোমে জেমস
বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: রোমে জেমস
Featured Image

ক্যারিয়ারের শুরু থেকেই একসঙ্গে পথচলা ব্যান্ড সংগীতের দুই কিংবদন্তি নগরবাউল জেমস ও প্রয়াত আইয়ুব বাচ্চুর। ২০১৮ সালের ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রয়াণের পর প্রিয় বন্ধুকে হারিয়ে একা হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মাহফুজ আনাম জেমস।

দীর্ঘ এক যুগ পর ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্ট করতে যাচ্ছেন নগরবাউল জেমস। একই দিনে প্রয়াত রক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুরও জন্মদিন। কনসার্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চুর প্রসঙ্গ উঠলে দীর্ঘদিনের সহকর্মীকে হারানোর বেদনার কথা জানান এই বরেণ্য শিল্পী।

সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে জেমস বলেন, “আমরা সবসময় একসঙ্গে কাজ করেছি। আমরা জোড়া ছিলাম। উনি চলে যাওয়ার পরে খুব একা লাগে। এরচেয়ে বেশি কিছু আর বলতে চাই না।”

দীর্ঘ বিরতির পর রোমে ফেরার অনুভূতি জানিয়ে জেমস বলেন, প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন শিল্পীদের জন্য সবসময় বড় অনুপ্রেরণার উৎস। সেখানে বিপুলসংখ্যক বাঙালির উপস্থিতি দেখে তার মনে হয়েছে, তিনি ইতালিতে নন, বরং বাংলাদেশেরই কোনো সংবাদ সম্মেলনে বসে আছেন।