বন্ধ করুন
আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ প্রিন্ট:
আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না  প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ
আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ
Featured Image

সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর পারিবারিক ও রাজনৈতিক দুর্বলতা বা টান থাকায় ভুল সিদ্ধান্তের বিষয়ে তাকে সতর্ক করেছেন।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন ‘ডিবিসি নিউজ’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বড় মেয়ের সঙ্গে লেখাপড়া করেছে। তা আমি আমার ছেলের বিরুদ্ধে এখন কোনো কথা বলতে চাই না। কিন্তু তাঁকে সাবধান করে দিয়েছি। কারণ হৃদয়ের মধ্যে তার জন্য তো একটা টান রয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের স্মৃতি স্মরণ করে সাবেক এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর জানাজা থেকে শুরু করে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত ছোট দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তিনিই বুকে টেনে আগলে রেখেছিলেন।

দাফন শেষে দুই সন্তানকে বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তরের স্মৃতি উল্লেখ করে তিনি জানান, একদম ছোটবেলা থেকে তাদের দেখে আসার কারণেই হৃদয়ের গহীনে তাদের জন্য একটি মানবিক ও রাজনৈতিক টান থাকা স্বাভাবিক।

তৎকালীন এরশাদ সরকারের কঠোর শাসনের কথা স্মরণ করে বীর বিক্রম অলি আহমদ দাবি করেন, সেনাশাসক এরশাদ সে সময় বেগম খালেদা জিয়ার বাড়িতে তার বাবা বা ভাইদেরও প্রবেশ করতে দেননি, কিন্তু তাকে আটকানোর সাহস কারও ছিল না।

সাক্ষাৎকার জুড়ে রাজনৈতিক বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি তিনি দেশের শাসনব্যবস্থা নিয়মতান্ত্রিক ধারায় ফেরানোর জোর আকুতি জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন, যেন তারেক রহমান সফল হন ও নিয়ম মেনে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেন।