লাইসেন্সের নামে গাইবান্ধা পৌর কর্তৃপক্ষের চাঁদাবাজি বন্ধ বিভিন্ন বাজারে চিহ্নিত চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ অসহনীয় লোড সেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বি আর টি এ র অধীনে লাইসেন্স নিবন্ধন রুট পারমিট প্রদান সহ ৯ দফা দাবি তে ১২ আগস্ট দুপুরে গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করা হয়। ব্যাটারি রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রামপরিষদ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচি র আয়োজন করে। ফুলছড়ি উপজেলা রিকশা ভ্যান অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নম্বর ১৬১ এর সভাপতি আফরোজা বেগম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী সংহতি জানিয়ে বক্তব্য দেন সি পি বি র জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা সবুজ উপদেষ্টা ইসরাত জাহান সুকুমার চন্দ্র মোদক সদর উপজেলার সহ সভাপতি আনারুল ইসলাম পলাশবাড়ী উপজেলার সমন্বয়ক আমিরুল ইসলাম সাঘাটা উপজেলার সমন্বয়ক জাহিদুল ইসলাম ফুলছড়ি উপজেলা র সহ সভাপতি ইবনে সাঈদ অর্থ সম্পাদক আব্দুল খালেক সদরের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশবাড়ী র সানারুল কাবিল মানিক সেখ সাদী প্রমুখ
প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী বলেন --এখতিয়ার না থাকা সত্বেও গাইবান্ধা পৌর কর্তৃপক্ষ কয়েক বছর ধরে ইজিবাইক চালকদের নিকট থেকে কখনো ২০ /৭হাজার টাকা নিয়েছে।বর্তমানে নতুন গাড়ির জন্য ৫ হাজার এবং নবায়ন বাবদ ৩৫০০/টাকা আাদায় করছে। কোন গাড়ি চালক টাকা দিতে অপারগ হলে তার গাড়ি পৌর শহিদ মিনারে
এনে আটকে রাখছে।পৌর কর্তৃপক্ষ এ কাজের জন্য শহরের কিছু মাস্তান চাঁদাবাজ নিয়োগ করছে। তিনি অবিলম্বে পৌর কর্তৃপক্ষের এই বেআইনি চাঁদাবাজি বন্ধের আহবান জানান। তা না হলে পৌর প্রশাসকের অপসারণের দাবি তে ডি সি অফিস ঘেরাও করার ঘোষণা দেন।সমাবেশের পূর্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের গোল
চত্বর থেকে শুরু হয়ে গানাসাস মার্কেটের সামনে এসে শেষ হয়।