বন্ধ করুন
জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী
জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটল স্ত্রী
Featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযুক্ত নারীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও ওই ব্যক্তি নিয়মিত নারীর বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এরপরও অভিযুক্ত নারী তাকে বাসায় আসতে দিতেন বলে জানা গেছে।

অভিযুক্ত নারীর দাবি, বিচ্ছেদের পর তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর বিভিন্ন সময় টাকার জন্য তার বাসায় আসতেন। পাশাপাশি তার সঙ্গে প্রায়ই জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার দিনও ওই ব্যক্তি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারী তার হাতে থাকা ধারালো বস্তু দিয়ে স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।