বন্ধ করুন
সাভারে রহস্যময় ড্রাম উদ্ধার: দুপুর ২টায় সফল বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে রহস্যময় ড্রাম উদ্ধার: দুপুর ২টায় সফল বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে রহস্যময় ড্রাম উদ্ধার: দুপুর ২টায় সফল বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট।
সাভারে রহস্যময় ড্রাম উদ্ধার: দুপুর ২টায় সফল বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট।
Featured Image

সাভারের সাধাপুর গ্রামে সাধারণ একটি প্লাস্টিকের ড্রামকে ঘিরে রাতারাতি তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদ মাঠ থেকে সন্দেহভাজন এই ড্রামটি উদ্ধার করে পুলিশ। ​স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মসজিদের মাঠে রেখে দ্রুত চম্পট দেয়। পরদিন বুধবার সকাল ৬টার দিকে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। ড্রামের ভেতরে নীল রঙের একটি কাপড়ে জড়ানো অবস্থায় কোরআন শরীফ, কিছু কাপড়চোপড় এবং একটি প্রেসার কুকার রহস্যজনকভাবে রাখা ছিল। সন্দেহজনক এই বস্তুটি দেখে মুহূর্তের মধ্যে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাত্ক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। ​সংবাদ পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনতিবিলম্বে পুরো এলাকা কর্ডন করে সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় এবং বিষয়টি সিটিটিসি-র বোম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।​পরবর্তীতে দুপুর ২টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ড্রামে থাকা প্রেসার কুকারটিকে সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরাপত্তার স্বার্থে নিরিহ ও নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। ​এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এটি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।