বন্ধ করুন
পেলে ও বেকেনবাওয়ারের স্মৃতিধন্য ক্লাবে যোগ দিলেন শমিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


পেলে ও বেকেনবাওয়ারের স্মৃতিধন্য ক্লাবে যোগ দিলেন শমিত


মহাকল্লোল স্পোর্টস ডেস্ক
মহাকল্লোল স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
পেলে ও বেকেনবাওয়ারের স্মৃতিধন্য ক্লাবে যোগ দিলেন শমিত
পেলে ও বেকেনবাওয়ারের স্মৃতিধন্য ক্লাবে যোগ দিলেন শমিত
Featured Image কানাডিয়ান প্রিমিয়া লিগের ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষ করে শমিত সোম নিউইয়র্ক কসমসে যোগ দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন শামিত। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের তৃতীয় স্তরে খেলা নিউইয়র্ক কসমস অবশ্য শমিতের যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। শমিতও এ বিষয়ে কোনো ঘোষণা এখনও দেননি।বাংলাদেশি বংশোদ্ভূত শামিত গত জানুয়ারিতে ক্যাভালরি এফসি ছাড়েন। ২০২৬ মৌসুম শুরুর আগে ক্লাবটি তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছিল। কানাডিয়ান ক্লাবটির হয়ে তিনি তিন মৌসুম খেলেছেন।যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে অনন্য অবস্থান নিউইয়র্ক কসমসের। ১৯৭০-এর দশকে ক্লাবটির হয়ে খেলেছেন পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মতো সর্বকালের সেরারা। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলেন। একই সময় ক্লাবটিতে যোগ দেন বেকেনবাওয়ারও। নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে শামিত কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন।২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। প্রায় চার মাস পর পরবর্তী বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে হারের ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন শমিত।

সূত্র: Somoy News