বন্ধ করুন
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ প্রিন্ট:
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার
Featured Image

রাজধানীর শাহজাহানপুর থানার গুলবাগ এলাকায় ভাড়া বাসায় স্বপ্না খাতুন আক্তার নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আমতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে। রুবেল বেকার ও মাদকাসক্ত হওয়ায় এই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ৭ আগস্ট রুবেল তার স্ত্রীকে মারধর করলে পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

তবে ৮ আগস্ট রাতেই তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। পরদিন ৯ আগস্ট সকালে ঘরের জিনিসপত্র ভাঙাচোরা দেখে স্বপ্না রুবেলকে বাসা থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রুবেল তাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্বপ্নার এক আত্মীয় বিছানার ওপর তার মরদেহ দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। এ ঘটনায় স্বপ্নার ভাই শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।