বন্ধ করুন
লিগ্যাল এইডের হেল্পলাইনে সেবা পেলেন ২ লাখ ১২ হাজার বিচারপ্রার্থী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

লিগ্যাল এইডের হেল্পলাইনে সেবা পেলেন ২ লাখ ১২ হাজার বিচারপ্রার্থী

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
লিগ্যাল এইডের হেল্পলাইনে সেবা পেলেন ২ লাখ ১২ হাজার বিচারপ্রার্থী
লিগ্যাল এইডের হেল্পলাইনে সেবা পেলেন ২ লাখ ১২ হাজার বিচারপ্রার্থী
Featured Image

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে সরকারি খরচে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে ২ লাখ ১২ হাজার ৫২০ জন বিচারপ্রার্থীকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সরকারি আইনি সহায়তার বিস্তারিত তথ্য তুলে ধরে সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লিগ্যাল এইডের আওতায় এ পর্যন্ত সবমিলিয়ে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১ জনে। এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩১ হাজার ৩৭ জন এবং দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১২ লাখ ৮৯ হাজার ৩৬৪ জন বিচারপ্রার্থী আইনি সেবা গ্রহণ করেছেন।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৪০৪ জন এবং অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ২৪১ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন। পাশাপাশি সংস্থার জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ২ লাখ ৩৬ হাজার ৪৩৫ জন মানুষকে সচেতন করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের 'আইনগত সহায়তা প্রদান আইনের' আওতায় এ সেবা দেওয়া হয়। ২০০৯ সালে জেলা পর্যায়ে শুরু হওয়া এই সেবা পরবর্তীতে সুপ্রিম কোর্ট, শ্রমিক সেল ও কারাগারে সম্প্রসারণ করা হয়। ২০১৬ সালে চালু হওয়া হেল্পলাইন কল সেন্টারটির নম্বর সম্প্রতি পরিবর্তন করে টোল ফ্রি '১৬৬৯৯' করা হয়েছে।