বন্ধ করুন
সৃজনশীল অর্থনীতিতে ২৭ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সৃজনশীল অর্থনীতিতে ২৭ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সৃজনশীল অর্থনীতিতে ২৭ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন
সৃজনশীল অর্থনীতিতে ২৭ সদস্যের জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন
Featured Image

সৃজনশীল অর্থনীতি সংক্রান্ত খাতভিত্তিক রোডম্যাপ প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় ২৭ সদস্যের ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ সদস্য হিসেবে রয়েছেন। এছাড়া অর্থ, তথ্য, যুব ও ক্রীড়া, সংস্কৃতি, শিল্পসহ সংশ্লিষ্ট ৯টি মন্ত্রণালয়ের সচিবদেরও সদস্য করা হয়েছে। পাশাপাশি বিসিক চেয়ারম্যান এবং দেশের কয়েকটি খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রখ্যাত উদ্যোক্তা, ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলকে এ কমিটির সেক্টর স্পেশালিস্ট হিসেবে সদস্য করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (সামষ্টিক ও টিডিএম) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই জাতীয় স্টিয়ারিং কমিটি ক্রিয়েটিভ অর্থনীতি-সংক্রান্ত বিভিন্ন খাতের রোডম্যাপ অনুমোদন এবং ত্রৈমাসিক ভিত্তিতে সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করবে। একই সঙ্গে এটি আন্তঃমন্ত্রণালয় ও আন্তঃসংস্থার কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান করবে।