বন্ধ করুন
১০৫ কোটি রুপির মালিক ইমরান হাশমির বিলাসবহুল জীবন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


১০৫ কোটি রুপির মালিক ইমরান হাশমির বিলাসবহুল জীবন


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
১০৫ কোটি রুপির মালিক ইমরান হাশমির বিলাসবহুল জীবন
১০৫ কোটি রুপির মালিক ইমরান হাশমির বিলাসবহুল জীবন
Featured Image

বলিউড অভিনেতা ইমরান হাশমি দীর্ঘ ক্যারিয়ারে নির্দিষ্ট ইমেজের গণ্ডি পেরিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। একসময় তার নামের সঙ্গে 'সিরিয়াল কিসার' তকমাটি জড়িয়ে থাকলেও, বছরের পর বছর বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি অঢেল সম্পদের মালিক ইমরান হাশমি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি। সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিকই তার মোট সম্পদের বড় অংশ। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার প্রায় ১৬ কোটি রুপির একটি অ্যাপার্টমেন্ট এবং লোনাভালায় ১২ কোটি রুপি মূল্যের একটি ভিলা রয়েছে।

বিলাসবহুল গাড়ি সংগ্রহের দিক থেকেও পিছিয়ে নেই এই তারকা। ইমরান হাশমির গ্যারেজে রয়েছে ৩.২ কোটি রুপির ল্যাম্বরগিনি হুরাকান, ২.৯ কোটি রুপির রেঞ্জ রোভার ভোগ, ১.৮৮ কোটি রুপির অডি এ৮ এল এবং ২.৫৭ কোটি রুপি মূল্যের মার্সিডিজ-মেব্যাক এস৫৬০।

এদিকে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ইমরান হাশমি অভিনীত নতুন সিনেমা ‘আওরাপন ২’। ২০০৭ সালের ‘আওরাপন’-এর এই সিক্যুয়েলে নিতিন কক্করের পরিচালনায় তিনি আবারও 'শিবম পণ্ডিত' চরিত্রে অভিনয় করছেন।