বন্ধ করুন
বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদ মামলায় সংগীতার মারাত্মক অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদ মামলায় সংগীতার মারাত্মক অভিযোগ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদ মামলায় সংগীতার মারাত্মক অভিযোগ
বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদ মামলায় সংগীতার মারাত্মক অভিযোগ
Featured Image

দক্ষিণী সিনেমার তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপাতি বিজয়ের বিরুদ্ধে বিচ্ছেদের আবেদনে পরকীয়াসহ নানা মারাত্মক অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। সম্প্রতি চেন্নাইয়ের চেঙ্গলপট্টুর পারিবারিক আদালত থেকে বিবাহবিচ্ছেদের আবেদনটি প্রত্যাহার করে নেন সংগীতা। এরপর চেঙ্গলপট্টু জেলা আদালত মামলাটি নিষ্পত্তি করেন।

অভিযোগপত্রের বরাতে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে আদালতে দায়ের করা আবেদনে সংগীতা জানান, বিজয় ২০২১ সাল থেকে এক অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও বিজয় তা চালিয়ে যান এবং ধীরে ধীরে সংগীতাকে তার সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে সরিয়ে দেন। অন্যদিকে বিজয়ের ওই অভিনেত্রীর সঙ্গে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত অব্যাহত ছিল।

আবেদনে সংগীতা আরও উল্লেখ করেন, এসব ছবি ও খবর প্রকাশ্যে আসায় তিনি এবং তাদের দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা সাশা বারবার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এছাড়া আগে বিজয় তাকে যে আর্থিক সহায়তা দিতেন তা বন্ধ করে দেন, আর্থিক বিধিনিষেধ আরোপ করেন এবং সংগীতার চলাফেরার স্বাধীনতাও সীমিত করে দেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শুটিং সেটে বিজয়ের অন্ধ ভক্ত হিসেবে যুক্তরাজ্য থেকে এসে বিজয়ের সঙ্গে পরিচিত হন সংগীতা। পরবর্তীতে ১৯৯৯ সালের ২৫ আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টানতে আদালতে বিচ্ছেদের আবেদন করলেও সম্প্রতি সংগীতা সেই মামলা প্রত্যাহার করে নিয়েছেন।