বন্ধ করুন
প্যারিসে এমসি ইনস্টিটিউটের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


প্যারিসে এমসি ইনস্টিটিউটের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
প্যারিসে এমসি ইনস্টিটিউটের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্যারিসে এমসি ইনস্টিটিউটের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Featured Image

ফ্রান্সের প্যারিসের সন্নিকটে ওবেয়ারভিলিয়ে এলাকায় অবস্থিত এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি ইনস্টিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল বদরুল বিন হারুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরাকানী (মামুন), এফবিজেএ সমন্বয়ক ও উপদেষ্টা মোহাম্মদ মাহবুব হোসাইন, স্থানীয় নির্বাচিত কাউন্সিলর কৌশিক রব্বানী, তানজিম হোসেন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান, হাসান হক, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা কাওছার উদ্দিন, মাওলানা নাজির আহমেদ নাহিদ, কবি তোফায়েল আহমেদ জয়নুল, হাবিব আলম, আতিকুর রহমান মিলন ও খালেদ মাহমুদ। অভিভাবকদের মধ্য থেকে আমিন উদ্দিন, হাবিবুর রহমান, মোহাম্মদ ফিরোজ, মিসেস কামারুজ্জামান, প্রভাষক ফখরুল ইসলাম, ফরহাদ হোসেন, মাহবুব হাসান, হাসান আরেফিন, হাসান ইনু, আল আমিন এবং সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ইমরান আহমদ ও মাওলানা সেলিম আহমদ বক্তব্য দেন।

বক্তারা বলেন, সামাজিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখে পড়া নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণই সুন্দর সমাজ গঠনের মূলমন্ত্র। প্রবাসে বেড়ে ওঠা সন্তানদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত রাখতে পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভা শেষে আয়োজকরা উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রতিষ্ঠানের শিক্ষা ও সামাজিক কার্যক্রম প্রসারে প্রবাসী কমিউনিটির সহযোগিতা কামনা করেন।