বন্ধ করুন
নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ঘরে নিয়ে যান দুই যুবক, অতঃপর...
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ঘরে নিয়ে যান দুই যুবক, অতঃপর...


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ঘরে নিয়ে যান দুই যুবক, অতঃপর...
নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ঘরে নিয়ে যান দুই যুবক, অতঃপর...
Featured Image

রাঙ্গামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন- বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) এবং একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন এবং সেই সূত্রেই লংগদুতে গিয়েছিলেন।

ভুক্তভোগী নারী জানান, রাত আটটার দিকে অভিযুক্ত দুজন তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি জানতে পেরে তারা তাৎক্ষণিক ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরবর্তীতে, ঘরের দরজা খুলে ভেতর থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে লংগদু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় আসামিদের আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের কার্যক্রম চলছে এবং আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হবে।