বন্ধ করুন
ক্যানসার চিকিৎসায় বাংলাদেশিদের বিশেষ ছাড় দিচ্ছে গুয়াংজু কনকর্ড
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ক্যানসার চিকিৎসায় বাংলাদেশিদের বিশেষ ছাড় দিচ্ছে গুয়াংজু কনকর্ড


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ক্যানসার চিকিৎসায় বাংলাদেশিদের বিশেষ ছাড় দিচ্ছে গুয়াংজু কনকর্ড
ক্যানসার চিকিৎসায় বাংলাদেশিদের বিশেষ ছাড় দিচ্ছে গুয়াংজু কনকর্ড
Featured Image

চীনের গুয়াংজু কনকর্ড ক্যানসার সেন্টারে ক্যানসারের উন্নত ও সমন্বিত চিকিৎসায় বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড় ও বিভিন্ন সুবিধার কথা জানানো হয়েছে। সার্জারি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপির পাশাপাশি হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক প্রোটন থেরাপির সুবিধা। গত সোমবার (১০ আগস্ট) চট্টগ্রামের ওয়েল পার্ক রেসিডেন্সিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সহযোগিতায় আয়োজিত ‘পার্টনার মিট ২০২৬’ ও সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি হালাল খাবার, নামাজের স্থান ও বাংলাভাষী দোভাষীর ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে হাসপাতালটির একমাত্র বিপণন অংশীদার সিওক হেলথকেয়ারের মাধ্যমে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়, অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা সংক্রান্ত তথ্য ও সহায়তা পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রোটন থেরাপি সেন্টারে ভেরিয়ান প্রোবিম প্রোটন থেরাপি সিস্টেম ব্যবহার করা হয়, যা দক্ষিণ চীনে একমাত্র তাদের হাসপাতালেই রয়েছে। এটি টিউমার এলাকায় সুনির্দিষ্টভাবে রেডিয়েশন দিয়ে আশপাশের সুস্থ টিস্যুর ক্ষতি কমায়। এছাড়া যুক্তরাষ্ট্রের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টার ও মায়ো ক্লিনিকের সঙ্গে যৌথ সহযোগিতায় হাসপাতালটি তাদের চিকিৎসা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে গুয়াংজু কনকর্ড ক্যানসার সেন্টারের প্রতিনিধি ইওয়ান ইউ ও স্টেফাইনি, সিওক হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা এম এম মাসুমুজ্জামান, সহপ্রতিষ্ঠাতা ফারহানা হাসনা এবং চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মো. আবদুল আলিম রাজুসহ স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।