বন্ধ করুন
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি
Featured Image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট। একইসঙ্গে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়, স্বচ্ছ ও মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ব্যবস্থা বহাল রাখার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানান বাংলাদেশ যুব ফ্রন্টের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার। তিনি বলেন, ২০১৫ সালের পর এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ চালু হওয়ায় নিয়োগে ঘুষ, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের সুযোগ অনেকাংশে কমেছিল। পুরোনো ব্যবস্থা ফিরিয়ে আনলে দুর্নীতির পথ আবারও উন্মুক্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা ছেড়ে দিলে মেধার চেয়ে অর্থ, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাব প্রধান হয়ে উঠবে। এতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনসহ সব যোগ্য প্রার্থীর মেধার সঠিক মূল্যায়ন হবে না এবং তরুণদের কর্মসংস্থান সংকট আরও গভীর হবে।

বাংলাদেশ যুব ফ্রন্টের দাবিগুলোর মধ্যে রয়েছে— সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা, এনটিআরসিএর জটিলতা ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে সংস্কার করা, ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনসহ সব যোগ্য প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করা এবং নিয়োগে ঘুষ ও রাজনৈতিক প্রভাব বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।