বন্ধ করুন
হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত


 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত
হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত
Featured Image

আজমিরীগঞ্জে এক ফল বিক্রেতার মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনার পর এসআই রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে পুলিশ লাইনে পাঠানো হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি পুলিশের ভাবমূর্তির জন্য বিব্রতকর হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে ফল বিক্রেতা রাজিব আহমেদের অভিযোগ, শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ বাজারে তাঁর দোকানে যান এসআই রাসেল। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে ফল কিনতে দেখা যায়। রাজিবের দাবি, ওই সময় তাঁর মুঠোফোনটি নিয়ে যাওয়া হয়।

রাজিব বলেন, পরে তিনি এসআই রাসেলের কাছে মুঠোফোনটি ফেরত চান। তখন প্রথমে ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। তাঁকে বলা হয়, মুঠোফোনটি হারিয়ে গেছে।

তবে মুঠোফোনটি কীভাবে হারিয়েছে বা এর পর কী ঘটেছে, সে বিষয়ে এসআই রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রাজিব আহমেদের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হলে থানার কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

ওসি আকবর হোসেন বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। মুঠোফোন হারিয়ে যাওয়ার কথা জানিয়ে এসআই রাসেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা দিয়েছেন। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাঁকে হবিগঞ্জে  পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’