বন্ধ করুন
সীমান্তে বাংলাদেশি বৃদ্ধ নিখোঁজ: পাল্টা ভারতীয় নাগরিক আটক, থমথমে পরিস্থিতি।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সীমান্তে বাংলাদেশি বৃদ্ধ নিখোঁজ: পাল্টা ভারতীয় নাগরিক আটক, থমথমে পরিস্থিতি।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সীমান্তে বাংলাদেশি বৃদ্ধ নিখোঁজ: পাল্টা ভারতীয় নাগরিক আটক, থমথমে পরিস্থিতি।
সীমান্তে বাংলাদেশি বৃদ্ধ নিখোঁজ: পাল্টা ভারতীয় নাগরিক আটক, থমথমে পরিস্থিতি।
Featured Image

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্তে তমিজ উদ্দিন (৭৮) নামে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তরের জন্য আটকে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।​শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্তের মেইন পিলার ৭৪২-এর ১২ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার বাসিন্দা। ​স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে হারিয়ে যাওয়া গরু খুঁজতে বিরাজোত সীমান্ত এলাকায় যান স্থানীয় কৃষক তমিজ উদ্দিন। অভিযোগ রয়েছে, সেখান থেকে বিএসএফের চাউলহাটি ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ​পরবর্তীতে শনিবার সকালে দীপঙ্কর গোপ নামে এক ভারতীয় নাগরিক বাংলাদেশ সীমান্তের ভেতরের একটি আখখেতে প্রবেশ করে আখ কাটার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। আটক ব্যক্তির বিনিময়ে বিএসএফের হাতে থাকা বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানান এলাকাবাসী। ​ঘটনার পরপরই সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে তাৎক্ষণিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সমস্যার সমাধান হয়নি। ​এ বিষয়ে স্থানীয় বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আটক ব্যক্তিদের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।