বন্ধ করুন
হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার
হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার
Featured Image

হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে নিজের কাঙ্ক্ষিত ফলাফল জানার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফল প্রকাশের এক দিন আগে রোববার শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়।

কাজী রেজা বাহুবল উপজেলার  ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর তিনি সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন রেজা। পরে তাঁর মৃত্যু হয়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু যে ফলাফলের জন্য তিনি ও তাঁর পরিবার অপেক্ষা করছিলেন, তা প্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়।

রেজার ফলাফল জানার পর পরিবারের সদস্যরা একদিকে তাঁর সাফল্যের খবর পেয়েছেন, অন্যদিকে স্বজন হারানোর শোক আরও গভীর হয়েছে। সন্তানের কাঙ্ক্ষিত ফলাফল এলেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আর পেলেন না রেজা।