বন্ধ করুন
সুন্দরগঞ্জে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকসির মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুন্দরগঞ্জে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকসির মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সুন্দরগঞ্জে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকসির মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন
সুন্দরগঞ্জে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকসির মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন
Featured Image

সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে নিহত সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম বকশীকে (২৯) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নিহতের পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে আয়োজিত মানববন্ধন থেকে এসব অভিযোগ ও দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী, অঙ্গ সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহতের পরিবারের লোকজন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন বিএনপি,ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমাদের মোনারুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই। যারা এ হত্যার সঙ্গে জড়িত এবং পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, প্রত্যেকের বিচার চাই। অতি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন,মোনারুলকে যারা হত্যা করেছে, তারা প্রশাসনের যে কর্মকর্তা বা সদস্যই হোক, ফৌজদারি অপরাধ থেকে তাদের অব্যাহতির কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইন অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারে কোনো ধরনের কালক্ষেপণ করা যাবে না।

মোনারুলের মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।