বন্ধ করুন
হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জ-লাখাই সড়কের পাশে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Featured Image

লাখাই আঞ্চলিক সড়কের করাব ও রাঢ়িশালের মধ্যবর্তী এলাকা থেকে অমিয় দাশ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(১০আগষ্ট)  দুপুরে সড়কের পাশে একটি গাছে মরদেহটি ঝুলতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অমিয় দাশ লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পথচারীরা সড়কের পাশে একটি গাছে অমিয় দাশের মরদেহ ঝুলতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।