বন্ধ করুন
হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার
হবিগঞ্জে ছাত্রলীগের সাবেক নেতা মুফাচ্ছিরুল ইসলাম গ্রেপ্তার
Featured Image

জেলার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুফাচ্ছিরুল ইসলাম ওরফে মুফতি (৩০) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার প্রধান ডাকঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।

পুলিশের ভাষ্য, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে মুফাচ্ছিরুল ইসলামকে সন্দেহভাজন আসামি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া গত ৮ আগস্ট হবিগঞ্জ সদর থানায় করা একটি মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মামলায় মুফাচ্ছিরুল ইসলামসহ অন্য আসামিদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা-হাঙ্গামা, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে ও এসআই মো. আবু মোকছেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মুফাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ পৌরসভার ধানেশ্বরবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা মো. রইছ মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মুফাচ্ছিরুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।