বন্ধ করুন
সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
Featured Image

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) সাভার ও আশুলিয়ায় পৃথক দুই অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গত ৯ আগস্ট সকালে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ৫০ পিস ইয়াবাসহ মোঃ এমরান মিয়া (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত এমরান মিয়ার বিরুদ্ধে পূর্বেরও একটি মাদক মামলা রয়েছে। ​একই দিন সন্ধ্যায় আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় অপর একটি পৃথক অভিযান চালান এসআই (নিঃ) মাসুদ আল মামুন। উক্ত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সুমন আলী (৪৫) ও মোঃ ছানোয়ার হোসেন (২৪) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। ​এ বিষয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।