দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের বাসিন্দা। এছাড়া এই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছে। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৭৭৫ শিশু এবং নিশ্চিত হামে ৯৮ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই রোগে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ১১৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৮৮ জনের শরীরে নতুন করে উপসর্গ দেখা দিয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।