বন্ধ করুন
অভিনয় ছেড়ে কেন কৃষিকাজে মন দিতে চেয়েছিলেন ইয়ামি গৌতম?
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


অভিনয় ছেড়ে কেন কৃষিকাজে মন দিতে চেয়েছিলেন ইয়ামি গৌতম?


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
অভিনয় ছেড়ে কেন কৃষিকাজে মন দিতে চেয়েছিলেন ইয়ামি গৌতম?
অভিনয় ছেড়ে কেন কৃষিকাজে মন দিতে চেয়েছিলেন ইয়ামি গৌতম?
Featured Image

বলিউডে সাফল্য ও আন্তর্জাতিক স্বীকৃতির মুখ দেখার আগে দীর্ঘ অন্তর্দ্বন্দ্বে ভুগেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ে মুম্বাই ছেড়ে নিজ শহর হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, অভিনয় ছেড়ে নিজের পরিবারের কৃষিজমিতে কৃষিকাজ শুরু করার পরিকল্পনা করেছিলেন এই তারকা।

২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় সফল অভিষেকের পর নানা জটিলতার মুখোমুখি হন ইয়ামি। সিনেমাটি হিট হলেও তাকে 'প্রচলিত ধারার বাইরের' নায়িকা হিসেবে চিহ্নিত করা হয়। ফলে নিজের অবস্থান ধরে রাখতে এমন কিছু কাজ করতে বাধ্য হন, যা নিয়ে তিনি নিজে নিশ্চিত ছিলেন না। একপর্যায়ে হতাশা থেকে তিনি অভিনয়ে ইতি টানার সিদ্ধান্ত নেন। তখন তার বাবা-মাও তাকে সমর্থন জানিয়ে বাড়ি ফিরে আসতে বলেছিলেন।

তবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘বালা’ সিনেমা মুক্তির পর ইয়ামির ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। দুটি সিনেমাই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সাফল্য তাকে নতুন উপলব্ধি দেয় এবং তিনি শুধু অর্থবহ চরিত্র বেছে নিতে শুরু করেন। এরপর 'আ থার্সডে', 'ওএমজি টু' ও 'আর্টিকেল ৩৭০'-এর মতো শক্তিশালী সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করে নেন ইয়ামি।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুখী ইয়ামি গৌতম। ২০২১ সালে অভিনেতা-পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে পারিবারিক জীবন উপভোগ করার পাশাপাশি নিজের পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্র নিয়ে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী।