সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শোক বার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। নিহতদের পরিচয় শনাক্ত করা এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান নিশ্চিত করছে।