বন্ধ করুন
বৃটেনের পনট্রিপিড শহরের নতুন মেয়র বাংলাদেশের কাবিদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বৃটেনের পনট্রিপিড শহরের নতুন মেয়র বাংলাদেশের কাবিদ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বৃটেনের পনট্রিপিড শহরের নতুন মেয়র বাংলাদেশের কাবিদ
বৃটেনের পনট্রিপিড শহরের নতুন মেয়র বাংলাদেশের কাবিদ
Featured Image

বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদ। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচন করা হয়। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

কাবিদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। তার এই অনন্য অর্জনে মৌলভীবাজারবাসীসহ সিলেট অঞ্চলের প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ জানান, আগামী এক বছর তার অন্যতম প্রধান লক্ষ্য হবে পনট্রিপিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড ও স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।