বন্ধ করুন
প্রবাসীরা অর্থনীতির চালিকাশক্তি: মালয়েশিয়ায় হাইকমিশনার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

প্রবাসীরা অর্থনীতির চালিকাশক্তি: মালয়েশিয়ায় হাইকমিশনার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
প্রবাসীরা অর্থনীতির চালিকাশক্তি: মালয়েশিয়ায় হাইকমিশনার
প্রবাসীরা অর্থনীতির চালিকাশক্তি: মালয়েশিয়ায় হাইকমিশনার
Featured Image

মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আখ্যা দিয়ে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। সম্প্রতি মেলাক্কা পারকেসো রিহ্যাবিলিটেশন সেন্টারে আয়োজিত 'চিত্তবিনোদন ও ঈদ পুনর্মিলনী ২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।

হাইকমিশনার তাঁর বক্তব্যে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, চিকিৎসা, পুনর্বাসন ও পেনশন সুবিধা নিশ্চিত করতে প্রবাসীদের বাধ্যতামূলক বীমা স্কিমে নিবন্ধনের জন্য মালয়েশিয়ান নিয়োগকর্তাদের আহ্বান জানান। পাশাপাশি তিনি কর্মীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে এবং বিভিন্ন সঞ্চয় ও সার্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান হারিরি হারুন এবং ডেপুটি ডিরেক্টর ড. শিভানান্দা রাজাহ সাতগুনাম উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রেমিট্যান্স হাউসের নির্বাহী কর্মকর্তা, নিয়োগকর্তা ও বাংলাদেশি প্রবাসীরা এতে অংশ নেন। সমাপনী পর্বে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।