বন্ধ করুন
টেলিযোগাযোগে কর কমানোসহ পাঁচ অগ্রাধিকার তুলে ধরলেন উপদেষ্টা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


টেলিযোগাযোগে কর কমানোসহ পাঁচ অগ্রাধিকার তুলে ধরলেন উপদেষ্টা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
টেলিযোগাযোগে কর কমানোসহ পাঁচ অগ্রাধিকার তুলে ধরলেন উপদেষ্টা
টেলিযোগাযোগে কর কমানোসহ পাঁচ অগ্রাধিকার তুলে ধরলেন উপদেষ্টা
Featured Image

রোববার রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ দেশের ডিজিটাল খাতের পাঁচ অগ্রাধিকার তুলে ধরেন। টেলিযোগাযোগ খাতে করের বোঝা কমানো, মোবাইল ও ব্রডব্যান্ড সেবার মান উন্নয়ন, শক্তিশালী ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলা, এআই-ভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরি এবং ইলেকট্রনিকস উৎপাদন সম্প্রসারণকে তিনি সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

উপদেষ্টা জানান, বৈশ্বিক গড় ২২ থেকে ২৭ শতাংশের তুলনায় বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে কার্যকর করের বোঝা ৫১ দশমিক ৫৬ শতাংশ এবং এ খাতে পাঁচ বছর মেয়াদি কর কাঠামোর আওতায় ধারাবাহিক নীতি প্রণয়নের প্রয়োজন রয়েছে। এছাড়া প্রতিবছর প্রায় ২৩ হাজার থেকে ৩০ হাজার প্রকৌশল ও বিজ্ঞান বিষয়ে স্নাতক বের হওয়া শিক্ষার্থীদের এআই, সাইবার নিরাপত্তা ও ডেটা বিষয়ে দক্ষ করে তোলার পাশাপাশি স্কুল পর্যায়ের পাঠ্যক্রমেও বিষয়গুলো অন্তর্ভুক্ত করার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অ্যামচেমের সভাপতি ও মাস্টারকার্ডের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন অনুমোদনের জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং আইএসপি খাতের টার্নওভার কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। অ্যামচেমের আইসিটি সাবকমিটির চেয়ারম্যান রুবাবা দৌলার সঞ্চালনায় সংলাপে ডিজিটাল অর্থনীতি, এআই, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সিটিব্যাংক এনএ, সিসকো, এইচএসবিসি, মাস্টারকার্ড, মেটলাইফ, পাঠাওসহ অ্যামচেমের বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।