বন্ধ করুন
সীতাকুণ্ডে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ‘সুখী’
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সীতাকুণ্ডে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ‘সুখী’

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সীতাকুণ্ডে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ‘সুখী’
সীতাকুণ্ডে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ‘সুখী’
Featured Image

বন্যার পানি নেমে যাওয়ার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রামীণ হেলথটেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’। শনিবার (৮ আগস্ট) উপজেলার বহরপুরে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংস্থার (এমএফএসএস) উদ্যোগে ও ‘সুখী’র সহযোগিতায় দিনব্যাপী এক বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বন্যাদুর্গত ও স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এমএফএসএস-এর সভাপতি কাউসার আহমেদ সরোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামীমা নাসরীন এবং উপদেষ্টা মহিন উদ্দিনসহ অনেকে।

ক্যাম্পে ‘সুখী’র পক্ষ থেকে অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন সংস্থাটির চিফ অব রিসার্চ, অ্যানালিটিক্স অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স ডক্টর হোসাইন মো. আল আমিন ও তাঁর প্রতিনিধি দল। দিনব্যাপী সেবার পাশাপাশি ‘কানেক্টেড কেয়ার’ ব্যবস্থার মাধ্যমে বন্যা পরবর্তী সময়ে রোগীদের ধারাবাহিক স্বাস্থ্যসেবা, অনলাইন পরামর্শ, ওষুধ সহায়তা ও নিয়মিত ফলোআপ সেবা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।