বন্ধ করুন
গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের অবস্থান ও স্মারকলিপি প্রদান।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের অবস্থান ও স্মারকলিপি প্রদান।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের অবস্থান ও স্মারকলিপি প্রদান।
গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় ১১ দলের অবস্থান ও স্মারকলিপি প্রদান।
Featured Image

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য জেলা শাখা। ​বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর পার্ক চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। ​কর্মসূচি শেষে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি সহ জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ। ​জামায়াতের ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: ​মো. ফয়সাল কবির রানা (জেলা সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী) ​সাইফুল ইসলাম মন্ডল (কর্মপরিষদ সদস্য) ​মাওলানা সাইদুর রহমান (জেলা ওলামা সভাপতি)​অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম (পৌর আমীর)​মাওলানা নুরুল ইসলাম মন্ডল (সদর উপজেলা আমীর)​অধ্যাপক শহীদুল ইসলাম মন্জু (সুন্দরগঞ্জ উপজেলা আমীর) ​আবু বকর সিদ্দিক (পলাশবাড়ী উপজেলা আমীর)​এরশাদুল হক ইমন (সাদুল্লাপুর উপজেলা আমীর)​আবুল হোসেন (গোবিন্দগঞ্জ উপজেলা আমীর)​মাওলানা ইব্রাহীম হোসাইন (সাঘাটা উপজেলা আমীর)​মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ (ফুলছড়ি উপজেলা আমীর) ​মো. এনামুল হক (প্রচার সেক্রেটারি, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা) ​খাদেমুল ইসলাম খুদি (জেলা আহ্বায়ক, এনসিপি)​জাহিদুল ইসলাম (সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপা) ​শরিফুল ইসলাম (জেলা সভাপতি, এলডিপি) ​মো. সুলতান মাহমুদ (জেলা সভাপতি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি) ​সমাবেশে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি বলেন, "হঠাৎ করে কেন বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের কবলে পড়ল, সরকারকে অবশ্যই এর জবাব দিতে হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট, অবৈধ মজুতদারি বা কৃত্রিম সংকট আছে কিনা, তা খুঁজে বের করে দ্রত ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। ​বিদ্যুৎ খাতের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "বিদ্যুৎ সংকটের মাঝেই হুট করে দাম বাড়ানো এবং গ্রাহকদের ভুতুড়ে ও অতিরিক্ত বিলের নামে প্রতারিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অসঙ্গতিপূর্ণ এসব বিল আদায়ের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জনভোগান্তি দূর করতে সরকারকে অবিলম্বে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে হবে।