বন্ধ করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিভিকন উৎসব: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিভিকন উৎসব: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিভিকন উৎসব: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিভিকন উৎসব: বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
Featured Image

শিক্ষার্থীদের প্রকৌশলবিষয়ক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরতে অনুষ্ঠিত হয়ে গেল ‘সিভিকন’ উৎসব। টেকসই ও আধুনিক প্রকৌশল ভাবনা নিয়ে আয়োজিত এ উৎসবে শিক্ষাবিদ, প্রকৌশল পেশাজীবী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাগর কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকী ইমাম এবং একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞানকে বাস্তব প্রকৌশল সমস্যা সমাধানে প্রয়োগের সুযোগ তৈরিতে এমন একাডেমিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক জাকী ইমাম বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ায়। পাশাপাশি অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম উচ্চশিক্ষায় গবেষণা, সৃজনশীলতা ও আন্তঃবিষয়ক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

উৎসবের মূল আকর্ষণ হিসেবে ছিল চারটি প্রতিযোগিতা—প্রকল্প প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা, অটোক্যাড প্রতিযোগিতা ও মেকানিক্স অলিম্পিয়াড। প্রতিযোগিতাগুলো মূল্যায়ন করেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইইউটির অধ্যাপক ড. মো. তারেক উদ্দিন, পিইং, বুয়েটের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান, এইচবিআরআই-এর জ্যেষ্ঠ গবেষণা প্রকৌশলী ড. পার্থ সাহা এবং কনসল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত দাস ভৌমিক।

সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। প্রকল্প প্রদর্শনীতে ইয়াসির আরাফাত সান্তো, মো. মাসুদ রানা ও মো. রাশেদ আনসারি রেদোয়ান চ্যাম্পিয়ন হন। প্রথম রানারআপ হন মো. মাইনুল হাসান, মো. নাঈম আল রিফাত ও মো. আল আমিন এবং দ্বিতীয় রানারআপ হন মো. সিফুর রহমান, মো. কাজী আবিদুল ও আবু জাফর মো. ওবায়দুল্লাহ সিদ্দিকী। পোস্টার উপস্থাপনায় মো. আশাদুজ্জামান আসিফ, সৌরভ দে ও লোকিব হোসায়েনি লিমন চ্যাম্পিয়ন হন। এতে প্রথম রানারআপ হন মো. তাহসানুল হক, ফাহমিদা আফরিন নোহা ও ইয়াসির আরাফাত সান্তো এবং দ্বিতীয় রানারআপ হন এস এম অলিউল হাসান, তুম্পা মণ্ডল ও প্রসান্ত মণ্ডল।

অটোক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মো. তানভীর আহমেদ রাতুল। এ ক্যাটাগরিতে প্রথম রানারআপ মাহমুদুল হক এবং দ্বিতীয় রানারআপ হন মো. মাহবুব হাসান। অন্যদিকে মেকানিক্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হন গুলশানা আক্তার মীম, প্রথম রানারআপ আফসানা আক্তার রিমু এবং দ্বিতীয় রানারআপ হন রাকিবুল হাসান মারুফ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাগর কুমার পোদ্দার আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের প্রকৌশল জ্ঞানকে উদ্ভাবনী ও টেকসই সমাধানে রূপ দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ারদের দক্ষতা বিকাশে ‘CiviCon’ নিয়মিত একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।