বন্ধ করুন
নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, তথ্যচিত্র ঘিরে হট্টগোল
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, তথ্যচিত্র ঘিরে হট্টগোল


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, তথ্যচিত্র ঘিরে হট্টগোল
নিউ ইয়র্কে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, তথ্যচিত্র ঘিরে হট্টগোল
Featured Image

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী পালন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) কনস্যুলেট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ. কে. এম. ওয়াহিদুজ্জামান এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলন। ১৭ বছরের ফাসিস্ট সরকারের বিরুদ্ধে এ লড়াইয়ে শিক্ষার্থীদের পাশাপাশি হাসিনাবিরোধী রাজনৈতিক দল ও রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা স্মরণ করে বর্তমান সরকারের কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা চান। বক্তারা দল-মত নির্বিশেষে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার স্বার্থে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে অনুষ্ঠান চলাকালে প্রদর্শিত তথ্যচিত্রে ইতিহাস বিকৃতি ও অসঙ্গতির অভিযোগ তুলে প্রশ্ন করেন নুর হোসেন নামের এক উপস্থিত ব্যক্তি। এ নিয়ে কনস্যুলেটে উত্তেজনাকর পরিস্থিতি ও হট্টগোল তৈরি হলে পরবর্তীতে প্রশ্নকারী নুর হোসেনকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।