বন্ধ করুন
পাকিস্তানে রফতানি হচ্ছে বাংলাদেশের তাজা আনারস
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পাকিস্তানে রফতানি হচ্ছে বাংলাদেশের তাজা আনারস

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
পাকিস্তানে রফতানি হচ্ছে বাংলাদেশের তাজা আনারস
পাকিস্তানে রফতানি হচ্ছে বাংলাদেশের তাজা আনারস
Featured Image

পাকিস্তানে বাংলাদেশের তাজা আনারস রফতানির অনুমতি দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগ তৈরি হওয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রফতানি প্রসার এবং সার্বিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ, উপ-হাইকমিশন করাচি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলেই এ সুযোগ তৈরি হয়েছে।