বন্ধ করুন
বিয়ের অতিথিদের মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বিয়ের অতিথিদের মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ প্রিন্ট:
বিয়ের অতিথিদের মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
বিয়ের অতিথিদের মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
Featured Image লক্ষ্মীপুরের রায়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (০৭ জুলাই) বিকেলে উপজেলার উত্তর কেরোয়া এলাকায় মন্ত্রী পাটওয়ারী বাড়িতে (কনের বাড়ি) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। এরপর সবাই খাবার খেতে বসেন। একপর্যায়ে বরের বড় ভাই উঠে খাবার নিয়ে নানা কথা বলেন। এসময় বর উঠে বাঁশ-লাঠিসোটা খোঁজে হামলা করার জন্য। এনিয়ে বাকবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।