বন্ধ করুন
জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ
জুলাই কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষুব্ধ প্রিন্স মাহমুদ
Featured Image

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গত বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান যখন ‘এত কষ্ট কেন ভালোবাসায়’ গানটি গাইছিলেন, তখন তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়। বোতলটি হাসানের মাথা ও মুখে গিয়ে লাগলে তিনি থমকে যান, তবে কয়েক মুহূর্ত পরই পুনরায় গাইতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনি বলেন, মঞ্চে হাসান গান গাওয়ার সময় একটি দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল এবং বোতল ছুড়ে মারে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। তিনি সিসিটিভি ও মোবাইল ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার আহ্বান জানান এবং শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

ঘটনার বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে শিল্পী হাসান জানান, অপ্রত্যাশিতভাবে ছুড়ে মারা বোতলটি তার মুখে এসে লাগে। আয়োজকরা নিজেরা অনেক ঝক্কি-ঝামেলা পোহালেও তাকে ঘিরে রেখেছিলেন। তিনি জানান, একটি ভালো অনুষ্ঠান করতে গেলে কিছুটা বাধা আসেই। বিষয়টিকে ভুল হিসেবে দেখে তিনি কিছুই মনে করেননি এবং ভবিষ্যতে যেন অন্য কারো সঙ্গে এমনটা না হয় সেই আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ওই কনসার্টে হাসান ও তার ব্যান্ড ছাড়াও পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন এবং আর্টসেল।