বন্ধ করুন
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্মসচিবের রিমান্ড
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্মসচিবের রিমান্ড

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ প্রিন্ট:
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্মসচিবের রিমান্ড
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্মসচিবের রিমান্ড
Featured Image

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি ও পেপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্মসচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠিয়ে আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর আসামিরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে অবস্থান নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালায় এবং ত্রাস সৃষ্টি করে। পরদিন ২৯ ডিসেম্বর খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে রাস্তায় বালুর ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হলে খালেদা জিয়াসহ সঙ্গীরা আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলায় এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।