বন্ধ করুন
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।

মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।
সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল।
Featured Image

সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলমের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মো. খোরশেদ আলম।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এতে সাভার থানা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

​প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, “সাভারে আওয়ামী লীগকে আর কোনো মিছিল করে কোনো প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।”

​সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, আওয়ামী লীগসহ যারা গণঅভ্যুত্থানে মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

​আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়