বন্ধ করুন
ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখর চট্টগ্রাম
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ২৯ আগস্ট ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ২৯ আগস্ট ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখর চট্টগ্রাম


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখর চট্টগ্রাম
ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়ে মুখর চট্টগ্রাম
Featured Image

পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন ও বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন থেকে ছুটির শেষ দিন পর্যন্ত নগরী ও আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। ঈদের ব্যস্ততা ও কুরবানির আনুষ্ঠানিকতা শেষে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে বিনোদনের উদ্দেশ্যে ঘর থেকে বের হন বিভিন্ন বয়সী মানুষ।

সবচেয়ে বেশি ভিড় দেখা যায় পতেঙ্গা সমুদ্রসৈকতে। পাশাপাশি ফয়’জ লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পারকি সৈকত, ডিসি পার্ক ও কর্ণফুলী টানেল সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়। এছাড়া ভাটিয়ারি সানসেট পয়েন্ট, বাটালি হিল ও নেভাল সি-বিচসহ অন্যান্য বিনোদনকেন্দ্রেও ভ্রমণপিপাসুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের এই ভিড়কে কেন্দ্র করে খাবার দোকান, রেস্টুরেন্ট ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কেনাবেচা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পতেঙ্গা ও ফয়’জ লেক এলাকায় যানজট ও পার্কিং সংকটে দর্শনার্থীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ তৎপর ছিল।

সংশ্লিষ্টদের মতে, সমুদ্র, পাহাড়, লেক ও আধুনিক বিনোদনকেন্দ্রের সমন্বয়ে পর্যটন নগরী হিসেবে চট্টগ্রামের আকর্ষণ দিন দিন বাড়ছে। ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে মানুষের এই উপচে পড়া ভিড় সেই জনপ্রিয়তারই প্রমাণ দেয়।