বন্ধ করুন
জুলাই আন্দোলন ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়: শামা ওবায়েদ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জুলাই আন্দোলন ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়: শামা ওবায়েদ

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
জুলাই আন্দোলন ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়: শামা ওবায়েদ
জুলাই আন্দোলন ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়: শামা ওবায়েদ
Featured Image

জুলাই বিপ্লবের যোদ্ধারা কেবল কোটা সংস্কারের দাবিতে নয়, বরং গত ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন এবং স্বৈরাচারী শাসনের চিরতরে অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এই ঐতিহাসিক অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের সমষ্টিগত বিজয়।

বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি পরবর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তৃতায় শামা ওবায়েদ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।