বন্ধ করুন
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল মালয়েশিয়া
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল মালয়েশিয়া

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল মালয়েশিয়া
১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল মালয়েশিয়া
Featured Image

অনূর্ধ্ব ১৬ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ ৮০ লাখের বেশি ব্যবহারকারী থাকা সব প্ল্যাটফর্ম এই নিয়মের আওতায় আসবে।

সাইবার সুরক্ষার জন্য সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দেশটি। কোনো প্ল্যাটফর্ম এই আইন পালনে ব্যর্থ হলে তাদের ১ কোটি রিঙ্গিত জরিমানা দিতে হবে। তবে নিয়ম ভঙ্গকারী শিশুদের মা-বাবার জন্য কোনো শাস্তির বিধান রাখা হয়নি।

সরকার জানিয়েছে, শিশুদের সাইবার সুরক্ষা প্রদান, বুলিং প্রতিরোধ, ক্ষতিকর কনটেন্ট এবং অতিরিক্ত ব্যবহারের আসক্তি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, ব্রাজিল ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে এমন সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো আরও কিছু দেশ এ ধরনের আইনের কার্যকারিতা যাচাই করে দেখছে।