বন্ধ করুন
তানযীমুল উম্মাহ মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ সাংস্কৃতিক আয়োজন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


তানযীমুল উম্মাহ মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ সাংস্কৃতিক আয়োজন


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ প্রিন্ট:
তানযীমুল উম্মাহ মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ সাংস্কৃতিক আয়োজন
তানযীমুল উম্মাহ মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ সাংস্কৃতিক আয়োজন
Featured Image

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে রাজধানীর তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতা, দেশপ্রেম ও গণঅধিকার প্রতিষ্ঠার চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন আন্দোলনকালে দৃষ্টিশক্তি হারানো সাবেক শিক্ষার্থী গাজী সাইফ আরিফিন রাহাত।

বক্তব্যে গাজী সাইফ আরিফিন রাহাত বলেন, আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশ ন্যায়, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠে। ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণমানুষের অধিকার ও আত্মমর্যাদার প্রতীক। শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিদ্রোহী ও দেশাত্মবোধক গান, জুলাইভিত্তিক কবিতা আবৃত্তি এবং একক অভিনয় পরিবেশন করা হয়। পরে ‘রক্তাক্ত জুলাই’ উপলক্ষে আয়োজিত হস্তলিপি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।